ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল প্রতিবন্ধী যুবকের

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪০, ২৩ সেপ্টেম্বর ২০২৩
মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল প্রতিবন্ধী যুবকের
ছবি: ডেইলি বাংলাদেশ

মেহেরপুরে মোটরসাইকেলের ধাক্কায় আশাদুল হক নামে এক প্রতিবন্ধী যুবক নিহত হয়েছেন। শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে গাংনী উপজেলার নিশিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, দুপুরের দিকে আসাদুল হক বাড়ি থেকে বের হয়ে সড়ক পার হচ্ছিল। এ সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল ধাক্কা দিলে তিনি মারাত্মক আহত হন। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে এবং পরে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বামন্দী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শরিফুল ইসলাম জানান, গাংনী উপজেলার নিশিপুর গ্রামের বাক ও শারীরিক প্রতিবন্ধী আসাদুল হক মোটরসাইকেলের ধাক্কায় নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: মেহেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!