ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফরিদগঞ্জে ৫ ব্যবসা-প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ০১:৩৭, ২২ সেপ্টেম্বর ২০২৩
ফরিদগঞ্জে ৫ ব্যবসা-প্রতিষ্ঠানকে জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুরের ফরিদগঞ্জে পণ্য নির্ধারিত দামের চেয়ে বেশি, ভাউচার না রাখা এবং নোংরা পরিবেশে খাবার তৈরি করার দায়ে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত যৌথভাবে বাজার তদারকি অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন্নাহার এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন।

নুর হোসেন বলেন, জেলা প্রশাসকের নির্দেশে ফরিদগঞ্জ বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় বাজার উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে খুচরা পর্যায়ে আলু, ডিম, পেঁয়াজ, স্যালাইন ও ফার্মেসির ওপর তদারকি অভিযান পরিচালনা করা হয়। এ সময় আলু ও ডিমের দাম সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রির অপরাধে, ভাউচার না রাখা ও নকল ভাউচার রাখার দায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ৩ প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

Advertisement

অপরদিকে, অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাবার তৈরির দায়ে ভোক্তা অধিদফতর কর্তৃক লাবনী বেকারিকে ৪ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ার দায়ে বাসস্ট্যান্ডের আল মদিনা হাসপাতালের ফার্মেসিকে ১৫ জরিমানা করা হয়েছে। সর্বমোট ৫ প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। 

অভিযানে সার্বিক সহযোগিতা করে ফরিদগঞ্জ থানার একদল পুলিশ। ভোক্তার অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: জরিমানা
লিংক সফলভাবে কপি হয়েছে!