বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার রামগঞ্জ টাওয়ারের আন্ডারগ্রাউন্ড থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মরিয়ম বেগম রামগঞ্জে উপজেলার নোয়াগাঁও গ্রামের মালেক হাজীর বাড়ির মনির হোসেনের স্ত্রী।
গৃহবধূ ওই মার্কেটের চতুর্থ তলায় একটি বীমা কোম্পানির কিস্তির টাকা জমা দিতে গিয়েছিলেন বলে জানান তার স্বামী মনির হোসেন। নিহতের স্বামীর অভিযোগ, ৫ম তলা থেকে নিচে ফেলে দিয়ে তার স্ত্রীকে হত্যা করা হয়েছে।
.png)
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, রামগঞ্জ টাওয়ারের আন্ডারগ্রাউন্ড থেকে নারীর লাশ উদ্ধার করা হয়েছে। সংবাদ পেয়ে ওসি তদন্ত মো. রফিকুল ইসলামকে ফোর্স নিয়ে ঘটনাস্থল পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।