ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজশাহীতে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৩, ২১ সেপ্টেম্বর ২০২৩
রাজশাহীতে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
গ্রেফতারকৃত আসামি। ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহীর তানোরে ছোট ভাইকে বেঁধে রেখে বড় বোনকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার ভোরে র‌্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে রাজধানী ঢাকা থেকে ওই আসামিকে গ্রেফতার করে। সন্ধ্যায় তানোর থানায় আসামিকে আনা হয়েছে।

গ্রেফতারকৃত আসামি মোহাম্মদ আলী তানোর উপজেলার কলমা ইউপির সালবাড়ি সল্লাপাড়া আবুল কালামের ছেলে। মামলার অপর আসামি মনিরুল ইসলামের ছেলে জনি পলাতক রয়েছেন।

Advertisement

তানোর থানার ওসি আব্দুর রহিম জানান, ঢাকা থেকে আসামিকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। আসামিকে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

গত শনিবার দুপুরে উপজেলার কলমা ইউপির সালবাড়ি সল্লাপাড়া গ্রামে ওই তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করে আসামিরা। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে শনিবার রাতেই দুইজনকে আসামি করে তানোর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরে পুলিশ ভিকটিম তরুণীকে উদ্ধার করে রোববার সকালে রাজশাহী  মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওসিসি সেন্টারে পাঠায়। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!