বুধবার থেকে বৃহস্পতিবার বিকেল ৩টা পর্যন্ত ৩৩ ঘণ্টায় এ বৃষ্টিপাত রেকর্ড করা হয়। কখনো ভারী আবার কখনো থেমে থেমে বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পায়। এদিকে বৃষ্টিপাতের কারণে কিছুটা স্থবিরতা দেখা দেয় জেলাজুড়ে।
আবহাওয়া অফিস বলছে, বুধবার থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত জেলার ২২ মিলিমিটার এবং সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ৯ ঘণ্টায় ১৮ মিলিমিটার বৃষ্টিপাত তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে।
.png)
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রুকুনুজ্জামান রোকন বিষয়টি নিশ্চিত করেন বলেন, আগামী ২৩ তারিখ পর্যন্ত এ ভারি বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে ২৪ ও ২৫ সেপ্টেম্বর কিছুটা হালকা বৃষ্টিপাত হবে।
তিনি আরো বলেন, এই বৃষ্টিপাতের মাঝে বৃহস্পতিবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া একইদিন বিকেল ৩টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।