শরীয়তপুর সদরের পালং মডেল থানার ওসি মেজবাহ উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, সদর উপজেলার চর যাদবপুর এলাকার কীর্তিনাশা নদীতে এক যুবতীর লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পরে স্থানীয়রা পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
.png)
স্থানীয় বাসিন্দা শাহীন আহমেদ বলেন, বাড়ি থেকে বাজারে যাওয়ার সময় লোকজনের ভিড় দেখতে পাই। কাছে গেলে দেখতে পাই বোরকা পড়া এক নারীর লাশ নদীতে ভেসে আছে। পরে আমরা জাতীয় জরুরি সেবার নম্বরে ফোন করে পুলিশকে খবর দেই।
পালং মডেল থানার ওসি মেজবাহ উদ্দিন আহামেদ বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তরুণীর লাশ উদ্ধার করি। নিহতের নাম পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের পর বাকিটা বলা যাবে।