ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বন্ধুর মৃত্যুর খবর শুনে হার্ট অ্যাটাকে আরেক বন্ধুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২২:৪৭, ১৮ সেপ্টেম্বর ২০২৩
বন্ধুর মৃত্যুর খবর শুনে হার্ট অ্যাটাকে আরেক বন্ধুর মৃত্যু
ফাইল ফটো

চট্টগ্রামের হাটহাজারী পৌরসদরে এক বন্ধুর মৃত্যুর সংবাদ পেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে আরেক বন্ধুর মৃত্যু হয়েছে। তারা হলেন- মোহাম্মদ আরাফাত এবং মোহাম্মদ আজম। তাদের দুজনের বয়সই ২৮ বছর এবং তারা একই বাড়ির বাসিন্দা ও বাল্যবন্ধু।

সোমবার হাটহাজারী পৌরসদরের ৩নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। একই বাড়ির দুই যুবকের মৃত্যুতে দুই পরিবার এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত আরাফাত আজিমপাড়া সাহাব্বীর বাপের বাড়ির মৃত মুছা সওদাগরের ছেলে এবং মোহাম্মদ আজম একই এলাকার মোহাম্মদ নুরুল ইসলামের ছেলে।

Advertisement

আজিমপাড়া এলাকার গ্রাম মাতব্বর ও আজিমপাড়া বাইতুল আজিম জামে মসজিদের সাধারণ সম্পাদক আইয়ুব খান লিটন বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, আরাফাত ও আজম বাল্যবন্ধু ছিল। আরাফাতের মৃত্যুর খবর শুনে আজমও হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়।

জানা যায়, আজিমপাড়া সাহাব্বীর বাপের বাড়ির ছেলে মোহাম্মদ আরাফাত আজ সকাল সাড়ে ৮ টায় হৃদ‌রো‌গে আক্রান্ত হয়ে মারা যায়। আরাফাতের মারা যাবার খবর শুনে একই বাড়ির বাল্যবন্ধু মোহাম্মদ আজম সকাল সাড়ে ১১টায় হৃদরোগে আক্রান্ত হন। পরিবারের লোকজন দ্রুত আজমকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করে। চমেক হাসপাতালে নেয়ার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আরফাত পেশায় একটি মেটালের দোকানে চাকরি করতো এবং আজম পেশায় সিএনজি অটোরিকশাচালক ছিল।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!