নিহত দ্বীন ইসলাম পাটুয়ারপাড় এলাকার মোসলেহ উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দ্বীন ইসলামের সঙ্গে জমি নিয়ে প্রতিবেশী আনোয়ার হোসেনের বিরোধ চলছিল। এরই জের ধরে সোমবার সকালে পুনরায় তাদের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। একপর্যায়ে দ্বীন ইসলাম ও তার ভাই নজরুলের সঙ্গে প্রতিপক্ষ ইসমাইল ও আনোয়ার হাসেনের মধ্যে হামলার ঘটনা ঘটে। এসময় আনোয়ারের লোকজন দ্বীন ইসলামকে কুপিয়ে হত্যা করেন।
.png)
শিবপুর থানার ওসি ফিরোজ তালুকদার জানান, জমি সংক্রান্ত বিষয়ে পূর্ব থেকে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে দ্বীন ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।