ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আখাউড়া স্থলবন্দরে ২ দিন বন্ধ আমদানি-রফতানি  

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪৯, ১৮ সেপ্টেম্বর ২০২৩
আখাউড়া স্থলবন্দরে ২ দিন বন্ধ আমদানি-রফতানি  
ফাইল ফটো

বিশ্বকর্মা পূজা উপলক্ষে দুইদিন বন্ধ থাকবে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম। এ সময় ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে উভয় দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক থাকবে। 

সোমবার সকাল থেকে আগামীকাল মঙ্গলবার পর্যন্ত এ স্থলবন্দর দিয়ে যাবতীয় আমদানি-রফতানি বন্ধ থাকবে। 

বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।

Advertisement

তিনি জানান, বিশ্বকর্মা পূজা উপলক্ষে সোমবার ও মঙ্গলবার দুইদিন এ বন্দর দিয়ে যাবতীয় আমদানি-রফতানি ও বাণিজ্য কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার সকাল থেকে পুনরায় এ বন্দর দিয়ে যাবতীয় আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।  

আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশন ইনচার্জ হাসান আহমেদ ভূঁইয়া বলেন, আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও এ বন্দর দিয়ে উভয় দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!