ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রচণ্ড গরমে বেঁকে গেল রেললাইন

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৮, ১৭ সেপ্টেম্বর ২০২৩
প্রচণ্ড গরমে বেঁকে গেল রেললাইন
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় প্রচণ্ড গরমে রেললাইন বেঁকে যায়। এতে শমশেরনগর-মনু রেলস্টেশন এলাকায় আটকা পড়ে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন।

রোববার বিকেলে এ ঘটনা ঘটে। রেললাইন বেঁকে যাওয়ায় পাহাড়িকা এক্সপ্রেস প্রায় ২০ মিনিট আটকা ছিল।

জানা যায়, প্রচণ্ড রোদে বেঁকে যায় রেললাইন। এজন্য ট্রেন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। বিকেলে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন লাইন বেঁকে যাওয়ায় আটকা পড়ে। এ সময়ে পানি, বালি ও কাদা ছিটিয়ে বেঁকে যাওয়া লাইন ঠিক করেন ট্রেনের কর্মচারী ও রেলপথ রক্ষণাবেক্ষণকারী শ্রমিকরা। পরে ৩টা ১৪ মিনিটে ট্রেনটি ছেড়ে যায়।

Advertisement

এ বিষয়ে শমশেরনগর রেলস্টেশনের সহকারী মাস্টার উত্তম দেব জানান, সাধারণত রেললাইন বাকলিং হয়ে পড়ে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে। তীব্র গরমের কারণে লাইন বাকলিং হয়ে যাওয়ায় আটকা পড়ে পাহাড়িকা এক্সপ্রেস।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!