রোববার ভোরে সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের ভারুয়াখালী বাজার এলাকার নিশিন্দাপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত বাবা একই এলাকার বাসিন্দা আহাদ আলী ব্যাপারী এবং ছেলে মন্টু ব্যাপারী।
স্থানীয়রা জানান, আহাদ আলী বেপারী রোববার ফজরের নামাজ আদায় শেষে বাড়ি ফেরার সময় হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। বাবাকে হাসপাতালে নিয়ে যেতে ছেলে মন্টু বেপারী অটোরিকশার খোঁজার জন্য বের হন। অটোরিকশা নিয়ে বাড়ি ফিরে দেখেন তার বাবা মারা গেছেন। বাবার মৃত্যুর শোকে মন্টু বেপারীও হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মারা যান।
.png)
স্থানীয় ইউপি সদস্য আনসার আলী জানান, বাদ জোহর জানাজা নামাজ শেষে স্থানীয় গোরস্থানে মৃত বাবা ও ছেলেকে পাশাপাশি দাফন করা হয়।
ঘোড়াধাপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম কিবরিয়া জানান, ফজর নামাজ আদায় করে আহাদ আলী বাড়ি ফেরার সময় হার্ট অ্যাটাক করেন। এ কথা শুনে চিকিৎসার জন্য অটোরিকশা খুঁজে আনেন ছেলে মন্টু। তবে বাড়ি ফিরে বাবার মৃত্যুর খবর শুনে মিন্টুও হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মারা যান। আধা ঘণ্টার মধ্যে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।