ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে মোংলায় ‘এমভি স্যাপোডিল’

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৯, ১৫ সেপ্টেম্বর ২০২৩
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে মোংলায় ‘এমভি স্যাপোডিল’
মোংলা বন্দরে ভিড়েছে বিদেশি জাহাজ এমভি স্যাপোডিল

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে বিদেশি জাহাজ এমভি স্যাপোডিল। রাশিয়া থেকে ছেড়ে আসা জাহাজটি ভারতের কলকাতা বন্দর হয়ে আসে মোংলা বন্দরে।

শুক্রবার দুপুর ১টার দিকে জাহাজটি বন্দরের ৮ নম্বর জেটিতে ভেড়ে।

বিদেশি এ জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট ইন্টারপোর্টের খুলনার ম্যানেজার অসিম কুমার সাহা জানান, গত ১৬ জুলাই রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বন্দর থেকে এ মালামাল নিয়ে ছেড়ে আসে লাইব্রেরিয়ার পতাকাবাহী জাহাজ এমভি স্যাপোডিল। এরপর শুক্রবার দুপুর ১টার দিকে মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে ভেড়ে জাহাজটি। জাহাজটিতে তিন হাজার ২৪৩ দশমিক ৩৫মেট্টিক টন মেশিনারি পণ্য রয়েছে।

Advertisement

তিনি আরো জানান, বিকেল ৪টা থেকে এ জাহাজ থেকে পণ্য খালাসের কাজ শুরু হয়। পণ্য খালাস শেষে আগামী মঙ্গলবার মোংলা বন্দর ত্যাগ করবে এ জাহাজটি। খালাসকৃত বিভিন্ন মেশিনারি পণ্য সড়ক ও নৌপথে নেয়া হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ডিপোতে

অসিম কুমার সাহা জানান, রাশিয়া থেকে ছেড়ে আসা জাহাজটি প্রথমে ভারতের কলকাতা বন্দরে সে দেশের আমদানিকৃত পণ্য খালাস করে। এরপর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে ভেড়ে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!