ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজবাড়ীতে বালুচাপায় ৩ জনের মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ০৮:১৫, ১৩ সেপ্টেম্বর ২০২৩
রাজবাড়ীতে বালুচাপায় ৩ জনের মৃত্যু
ফাইল ছবি

রাজবাড়ী সদর উপজেলায় বালুচাপায় তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার মিজানপুর ইউনিয়নের জৌকুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, জৌকুড়া ঘাট এলাকায় একটি বড় বালুর চাতাল রয়েছে। ওই চাতাল থেকে নিয়মিত বালু বিক্রি করা হয়। মঙ্গলবার রাত ১১টার দিকে বালুর স্তূপ থেকে ভেকু দিয়ে একটি ট্রাকে বালু ভর্তির কাজ করছিলেন তারা। এ সময় হঠাৎ বালুর স্তূপের ওপর থেকে ভেকু মেশিন বালু নিয়ে ওই ট্রাকের ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান চাতাল মালিক হান্নানের ভাই আব্দুর রহিম, ভেকুচালক ও ট্রাকচালকের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী থানার ওসি (তদন্ত) মো. এসরাকুল ইসলাম।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!