ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় ২৫ কেজি গাঁজাসহ ৩ জন আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৭, ১২ সেপ্টেম্বর ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় ২৫ কেজি গাঁজাসহ ৩ জন আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় যাত্রী বেশে গাঁজা পাচারের সময় ২৫ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বিনাউটি ইউপির হাজিপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। 

আটকরা হলেন জেলার কসবা উপজেলার খাড়েরা ইউপির মনকাশাইর মধ্যপাড়া এলাকার আবু তাহেরের ছেলে কামাল, একই উপজেলার গোপীনাথপুর (দৌলতপুর পশ্চিমপাড়া) এলাকার মো. নসু মিয়ার ছেলে মো. আলমগীর ও খাড়েরা (মনকাশাইর) এলাকার আবুল কাশেমের ছেলে কবির হোসেন প্রকাশ ফালান।

কসবা থানার ওসি মো. মহিউদ্দিন জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার কসবা-সৈয়দাবাদ আঞ্চলিক সড়কের বিনাউটি ইউপির হাজিপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে যাত্রী বেশে গাঁজা পাচারকালে সিএসজিচালীত অটোরিকসাসহ তাদের আটক করা হয়। পরে তাদের সঙ্গে থাকা ট্রাভেলিং ট্রলি ব্যাগ, কালো রঙের একটি কলেজ ব্যাগ ও একটি প্যাকেট তল্লাসী করে ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাদের এই অভিযান অব্যাহত থাকবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!