মৃত আনিকা ওই গ্রামের আলমগীর হোসেন এবং জান্নাতুল অহিদুল ইসলামের কন্যা। তাদের বাড়ি পাশাপাশি।
পরিবারের বরাত দিয়ে ডা. শাকির হোসেন জনান, দুপুরের দিকে পরিবারের সবাই কাজে ব্যস্ত ছিল। এ সময় দুই শিশু বাড়ির পাশে পুকুর পাড়ে খেলার সময় পানিতে পড়ে ডুবে যায়। বহু খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর হতে ভাসমান অবস্থায় উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মিলন হোসেন তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় দুই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
.png)
শ্যামনগর থানার ওসি মো. আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।