মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী জেলা ডিবির ইন্সপেক্টর (নিরস্ত্র) আতিকুর রেজা সরকার।
গ্রেফতারকৃতরা হলেন মহানগরীর রাজপাড়ার মহিষবা থানা এলাকার নূর আক্কাশের ছেলে জামিল, গোদাগাড়ী থানার ভাগাইল গ্রামের শরিফুল ইসলামের ছেলে শাকিব ইসলাম, মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার আরিফুল ইসলামের ছেলে তামিম মিয়া এবং কাইমুদ্দিনের ছেলে মোমিন মিয়া।
.png)
আরো পড়ুন >>> স্ত্রীকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা, পাষণ্ড স্বামী গ্রেফতার
জানা যায়, রাজশাহী মহানগরের দামকুড়া থানার হরিপুর হয়ে একটি ব্যাটারিচালিত রিকশায় ২ জন এবং একটি মোটরসাইকেলে ২ ব্যক্তি মাদক বিক্রি করতে গোদাগাড়ী থানার চাপাল গ্রামে যাচ্ছেন। এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালায়। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় অভিযুক্ত জামিলের দেহ তল্লাশি করা হয়। এ সময় পেট ও পিঠে বিশেষ কায়দায় মোড়ানো অবস্থায় ২ কেজি গাঁজা এবং তার ব্যবহৃত অটোরিকশা থেকে দুইটি প্লাস্টিকের বস্তায় ৪৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আরো পড়ুন >>> জামালপুরে ডেঙ্গুতে শিক্ষার্থীর মৃত্যু
অভিযুক্ত শাকিব ইসলাম, তামিম মিয়া ও মোমিন মিয়ার দেহ তল্লাশি করে ৬ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। চার মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ সময় গাঁজা পরিবহনের কাজে ব্যবহৃত ব্যাটারিচালিত অটোরিকশা এবং লাল রঙয়ের একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।