সোমবার ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার দাসেরহাট শিব মন্দিরের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিদ্যুৎ কুমার ভৌমিক মুকসুদপুর উপজেলার দাসেরহাট গ্রামের মৃত বীরেন ভৌমিকের ছেলে।
জানা যায়, দুইদিন আগে বিদ্যুৎ কুমার ভৌমিকের স্ত্রী ইতি ভৌমিক ছেলে সন্তানের জন্ম দিয়েছেন। এ খবরে বাড়িজুড়ে চলছিল আনন্দ। হাসপাতাল থেকে স্ত্রী ও শিশু ছেলেকে নিয়ে বাড়ি আনার প্রস্তুতিও নিয়েছেন তিনি। কিন্তু তার আগেই মাইক্রোবাস চাপায় নিহত হন তিনি। এদিকে, স্বামীকে হারিয়ে স্ত্রী ইতি ভৌমিক এখন পাগলপ্রায়। কান্নায় ভারি হয়ে উঠেছে পরিবেশ।
.png)
মুকসুদপুর থানার ওসি মুহাম্মদ আশরাফুল আলম জানান, ব্যবসায়ী বিদ্যুৎ কুমার ভৌমিক ডায়াবেটিস রোগে আক্রান্ত। সোমবার ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের পাশ দিয়ে হাঁটতে বের হন তিনি। এ সময় খুলনাগামী একটি মাইক্রোবাস বিদ্যুৎকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।