ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে টমটম উল্টে যাত্রী নিহত

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৪১, ১১ সেপ্টেম্বর ২০২৩
হবিগঞ্জে টমটম উল্টে যাত্রী নিহত
ফাইল ছবি

হবিগঞ্জে ইকরাম আঞ্চলিক সড়কে যাত্রীবাহী টমটম উল্টে চান মিয়া নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত চারজন। 

রোববার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত চান মিয়া জেলার বানিয়াচং উপজেলার উত্তর সাঙ্গর গ্রামের সুরুজ মিয়ার ছেলে। 

স্থানীয়রা জানান, রাতে শহরের আলম বাজার থেকে যাত্রী নিয়ে ইকরাম উত্তর সাঙ্গরের উদ্দেশে রওয়ানা হয় টমটমটি। পথে টমটমটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে চান মিয়াসহ পাঁচজন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিলে চান মিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অন্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) বদিউজ্জামান। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!