ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাস্তা পার হতে গিয়ে একসঙ্গে মা-ছেলের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০০:৪০, ১১ সেপ্টেম্বর ২০২৩
রাস্তা পার হতে গিয়ে একসঙ্গে মা-ছেলের মৃত্যু
ছবি: সংগৃহীত

সিলেটের ওসমানীনগর উপজেলায় রাস্তা পার হওয়ার সময় প্রাইভেটকারের ধাক্কায় মা-ছেলের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার এলাকার শুক্কুর আলীর স্ত্রী সালাম বেগম (৫২) ও তার ছেলে আব্দুল কাইয়ুম (৩২)। 

রোববার রাত ৯টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরের তাজপুরে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সিলেট থেকে ছেড়ে যাওয়া প্রাইভেটকারটি রাত ৯টার দিকে তাজপুরের দিকে যাচ্ছিল। এ সময় সালমা ও কাইয়ুম হেঁটে মহাসড়ক পার হচ্ছিলেন। দ্রুতগামী প্রাইভেটকারটি তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

Advertisement

সিলেটের সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম) মো. সম্রাট তালুকদার বলেন, খবর পেয়ে পুলিশ ও তাজপুর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতলের মর্গে পাঠায়। প্রাইভেটকারটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!