ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে ডেঙ্গুতে আরো এক নারীর মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৫, ১০ সেপ্টেম্বর ২০২৩
চট্টগ্রামে ডেঙ্গুতে আরো এক নারীর মৃত্যু
ফাইল ফটো

চট্টগ্রামে ডেঙ্গুতে রুবাইয়া সুলতানা নামে এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়া ২৪ ঘণ্টায় ১৫৬ ডেঙ্গুরোগী নগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার এ তথ্য জানায় জেলা সিভিল সার্জন কার্যালয়।

ডেঙ্গুতে মারা যাওয়া রুবাইয়া সুলতানা সীতকুণ্ড উপজেলার বারকুণ্ডের আলী নগর এলাকার বাসিন্দা। তিনি গত ৮ সেপ্টেম্বর চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ভর্তি হন। আজ সকালে তিনি মারা যান।

এর আগে শুক্রবারও একজনের মৃত্যুর খবর দিয়েছিল সিভিল সার্জন কার্যালয়। এ বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬০ জনে। চলতি সেপ্টেম্বর মাসে মারা গেছেন সাতজন।

Advertisement

এছাড়া ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ১৫৬ জনের মধ্যে সরকারি হাসপাতালে ৭৮ জন এবং বেসরকারি হাসপাতালে ৭৮ জন। এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯২৬ জন।

ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!