ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গলায় ফাঁস লাগানো শ্রমিকের লাশ উদ্ধার

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০২, ১০ সেপ্টেম্বর ২০২৩
গলায় ফাঁস লাগানো শ্রমিকের লাশ উদ্ধার
ফাইল ফটো

বাগেরহাটের মোরেলগঞ্জে মামুন শেখ নামে এক মোটর শ্রমিকের গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার রাত ৯টার দিকে পৌরসভার পূর্ব সরালিয়া গ্রামে নিজ ঘরে পাওয়া যায় তার মরদেহ। রাত ১১টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। তিনি ঐ গ্রামের ফারুক শেখের ছেল। 

জানা গেছে, মামুন পূর্ব সরালিয়া এলাকায় রাস্তার পাশে ঘর তুলে বসবাস করতেন এবং ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। পারিবারিক কলহের কারণে তার স্ত্রী ও সন্তানেরা দু’বছর আগে ঢাকায় চলে যান। ঘটনার রাতে হাঁটুতে ভর করে বসা ও গলায় রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায় তার মরদেহ। এসময় ঐ ঘরে অন্য কেউ ছিল না।

Advertisement

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি সাইদুর রহমান বলেন, এ ঘটনায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: বাগেরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!