শনিবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টা দিকে উপজেলার ডমুরুয়া ইউপির হরিণকাটা গ্রামের প্রধান সড়কে এ মানববন্ধন হয়।
নিহত মহিন উদ্দিন একই গ্রামের ফকির বাড়ির রুহুল আমিনের ছেলে। তিনি চট্টগ্রামে রেস্তোরাঁ ব্যবসা করতেন। তিন ২ ছেলে ও এক কন্যা সন্তানের জনক ছিলেন।
.png)
গত ৬ আগস্ট রাতে রজ্জবের নেছা রিনা (৩৫) স্বামী মহিন উদ্দিনকে দুধের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে পরকীয়া প্রেমিক মাসুদসহ অপর সহযোগীদের নিয়ে নিজ বাড়িতে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় পুলিশ স্ত্রী রজ্জবের নেছা রিনাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেন। রিনা পরকীয়া প্রেমিক মাসুদকে নিয়ে স্বামী মহিন উদ্দিনকে হত্যা করেছেন বলে আদালতে জবানবন্দি প্রদান করেন। ঘটনার এক মাস ৭ দিন অতিবাহিত হলেও পুলিশ হত্যাকারী মাসুদসহ তার সহযোগীদের গ্রেফতার করতে পারেনি।
মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত মহিন উদ্দিনের মা রাহেলা বেগম, মেয়ে ফাতেমাতুজ জোহুরা, স্থানীয় ইউপি সদস্য সাখাওয়াত হোসেন উজ্জ্বল প্রমুখ।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন জানান, আসামিদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।