শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কুতুবপুর গ্রাম থেকে এ লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, পরিবারের সবার অগোচরে শনিবার ভোরে ঘরের বাঁশের আড়ার সঙ্গে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন মাসুদ। নিহতের ছেলে জিদান মক্তবে যাওয়ার জন্য ঘুম থেকে উঠে দেখতে পায় তার বাবার ঝুলন্ত লাশ। পরে তার শৌরচিৎকারে পরিবারের অন্যান্য সদস্যরা এগিয়ে আসেন।
.png)
জানা যায়, মাসুদ আলম এলাকায় অনেকের কাছ থেকে ঋণ নিয়ে সময় মতো পরিশোধ করতে পারেননি। দেনার টাকা পরিশোধ করতে না পারায় স্ত্রীর সঙ্গে ঝগড়াঝাটির কারণে তিনি আত্মহত্যা করেন।
বেগমগঞ্জ থানার এএসআই কাজী মো. হাসান কিবরিয়া বলেন, পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।