ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় শতাধিক শিশু

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৭, ৮ সেপ্টেম্বর ২০২৩
কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় শতাধিক শিশু
ছবি: ডেইলি বাংলাদেশ

বরগুনায় শতাধিক শিশু ও কিশোরের অংশগ্রহণে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী সদর উপজেলার একটি হলরুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

স্বেচ্ছাসেবী সংগঠন গরিবের বন্ধু ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে ‘মরহুম ফজলুল হক হাওলাদার পবিত্র কোরাআন তেলাওয়াত প্রতিযোগিতা’য় জেলার বিভিন্ন এলাকার শতাধিক শিশু ও কিশোর অংশগ্রহণ করে।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা সদরঘাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি গোলাম মাওলা জাহিদ। বিশেষ অতিথি ছিলেন বরগুনা ক্রীড়া সংস্থার ফুটবল প্রশিক্ষক মীর বজলুর রহমান।

Advertisement

গরিবের বন্ধু ব্লাড ফাউন্ডেশনের পরিচালক আরিফ হোসেন খানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও বরগুনা পৌরসভার সাবেক মেয়র শাহদাত হোসেন।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদেরকে কোরআন, জায়নামাজ ও নগদ অর্থ পুরস্কৃত করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: বরগুনা
লিংক সফলভাবে কপি হয়েছে!