ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় মাদরাসাছাত্র নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০২:৩৯, ৮ সেপ্টেম্বর ২০২৩
চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় মাদরাসাছাত্র নিহত
নিহত রবিউল ইসলাম- ফাইল ফটো

চাঁপাইনবাবগঞ্জের ট্রাকচাপায় এক মাদরাসাছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের শিবতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রবিউল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের এরফান আলীর ছেলে। সে নরেন্দ্রপুর দাখিল মাদরাসার দশম শ্রেণির ছাত্র ছিলে। রবিউল পড়ালেখার পাশাপাশি আটোরিকশা চালাতো।

এ ঘটনায় রবিউলের বন্ধু একই অটোর যাত্রী সেলিম রেজা গুরুতর আহত হয়েছে। তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার এসআই নাজমুল হাসান জানান, সোনামসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে আসা একটি ট্রাক শিবতলা এলাকায় অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই অটোচালক রবিউল মারা যায়। এ ঘটনায় ট্রাক ও ট্রাক চালককে আটক করা হয়েছে। মরদেহ চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!