বুধবার বিকেলে উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর বাসতলা গ্রামে ও ভাঙ্গাবাড়ি ইউনিয়নের তামাই গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিউলী খাতুন বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর বাসতলা গ্রামের মালয়েশিয়া প্রবাসী বেলাল হোসেনের স্ত্রী এবং মারুফ হোসেন তামাই গ্রামের মৃত শামীম হোসেনের ছেলে।
.png)
বেলকুচি থানার ওসি খায়রুল বাশার বলেন, উপজেলার পৃথক দুটি স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিউলি ও মারুফ হোসেন নামে দুইজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তবে শিউলির পারিবারের কোনো অভিযোগ না থাকায় তার মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। আর মারুফের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনা আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।