বুধবার রাতে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত ওয়াজেদ মিয়া ময়মনসিংহ নেত্রকোণার বাসিন্দা।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ জানান, ওয়াজেদ আলী গত ৩ সেপ্টেম্বর থেকে চিকিৎসাধীন। বুধবার তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। ওইদিন রাতে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
.png)
তিনি আরো বলেন, এ নিয়ে রামেক হাসপাতালে ডেঙ্গুতে সাতজনের মৃত্যু হলো। এখন পর্যন্ত হাসপাতালে ১ হাজার ১২৬ জন চিকিৎসা নিয়েছেন ও নিচ্ছেন। বর্তমানে ১০৬ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন।