তিনি জানান, হিন্দু ধর্মাবলম্বীদের শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে আজ বুধবার সকাল থেকে বন্দর সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আমদানি-রফতানিসহ বন্দর অভ্যন্তরীণ সব কার্যক্রম বন্ধ রয়েছে। তবে ইমিগ্রেশন চেকপোস্টে যাত্রীপারা স্বাভাবিক রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে যথারীীত বন্দরের সকল কার্যক্রম সচল হবে।
বাংলাবান্ধা স্থলবন্দরের ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, শুভ জন্মাস্টর্মী উদযাপন উপলক্ষে একদিন বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকছে। একদিন বন্ধ থাকার পর আগামীকাল সকাল থেকে আবার বন্দরের আমদানি-রফতানি চালু হবে।
.png)
বাংলাবান্ধা ইমিগ্রেশনের ওসি নজরুল ইসলাম বলেন, শুভ জন্মাষ্টমী উপলক্ষে স্থলবন্দরের আমদানি-রফতানিসহ বন্দরের সব কার্যক্রম বন্ধ থাকলেও ভিসাধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।