ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাতামুহুরী নদীতে ভাসছিল মহসিনের মরদেহ

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৪, ৬ সেপ্টেম্বর ২০২৩
মাতামুহুরী নদীতে ভাসছিল মহসিনের মরদেহ
ছবি: সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদী থেকে মহসিন ভুট্টু নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

বুধবার সকাল সাড়ে ৬টার দিকে মাতামুহুরী ব্রিজের উত্তর পাশে পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। মৃত মহসিন ভুট্টু চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের খলিলুর রহমানের ছেলে।

চকরিয়া থানার ওসি জাবেদ মাহমুদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। মৃতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর রহস্য জানা যাবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!