ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে ২৮ হাজার ইয়াবাসহ আটক ৪

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৩, ৫ সেপ্টেম্বর ২০২৩
টেকনাফে ২৮ হাজার ইয়াবাসহ আটক ৪
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ২৮ হাজার ইয়াবাসহ চারজনকে আটক করেছে কোস্টগার্ড। মঙ্গলবার ভোরে সাবরাং ইউপির মুন্ডার ডেইল এলাকা থেকে তাদের আটক করা হয়।  আটকরা হলেন মো. সলিম, মো. ইয়াছিন, হামিদ হোসেন ও আব্দুর রহমান।

মঙ্গলবার বিকেলে কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবার একটি চালান টেকনাফের মুন্ডার ডেইল ঘাট হয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এমন তথ্যে কোস্টগার্ড সাবরাং ইউপির মুন্ডার ডেইল ঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় একটি ফিশিং বোট থেকে সন্দেহজনক ৪ জনকে নামতে দেখা যায়। কোস্টগার্ড সদস্যরা তাদেরকে থামার সংকেত দিলে বোটটি পুনরায় সমুদ্রের দিকে চলে যায় এবং নেমে যাওয়া ব্যক্তিরা দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় কোস্টগার্ড সদস্যরা ধাওয়া করে চারজনকে আটক করে। পরবর্তীতে তাদেরকে তল্লাশী করে মো. ইয়াছিনের কাছে থাকা একটি পলি ব্যাগ থেকে ২৮ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। 

Advertisement

তিনি আরো বলেন, উদ্ধারকৃত ইয়াবাসহ আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!