আটক দীল মোহাম্মদ টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদার বাসিন্দা। টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ এ তথ্য জানান।
তিনি জানান, মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ হ্নীলা বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-১১ হতে আনুমানিক এক কিলোমিটার উত্তরে কক্সবাজার-টেকনাফ মহাসড়ক এলাকা দিয়ে মাদকের একটি চালান দেশে আসছে- এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহলদল টেকনাফ-কক্সবাজার মহাসড়কের হ্নীলার আনোয়ার প্রজেক্ট এলাকায় অবস্থান নেয়।
.png)
কিছুক্ষণ পর টহলদল ৪-৫ জন সন্দেহভাজন ব্যক্তিকে আনোয়ার প্রজেক্টের পাশ দিয়ে যেতে দেখে। এ সময় টহলদল তাদের চ্যালেঞ্জ করলে একজনকে আটক করতে সক্ষম হয় এবং তার সঙ্গে থাকার লোকজন পালিয়ে যান। পরবর্তীতে আটককৃতের শরীর তল্লাশি করে একটি দেশীয় তৈরি অস্ত্র (এলজি), দুই রাউন্ড তাজা কার্তুজ, এক কেজি ৬৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ১০ হাজার ইয়াবা জব্দ করা হয়।
তিনি আরো জানান, আটককৃত আসামিকে ক্রিস্টাল মেথ আইস, ইয়াবা ট্যাবলেট, এলজি এবং কার্তুজসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।