ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রামেকে ২৪ ঘণ্টায় ২২ ডেঙ্গুরোগী ভর্তি

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪৯, ৪ সেপ্টেম্বর ২০২৩
রামেকে ২৪ ঘণ্টায় ২২ ডেঙ্গুরোগী ভর্তি
ফাইল ফটো

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসা নেয়া রোগীর সংখ্যা হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় আরো ২২ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন।

সোমবার সকাল ৯টা পর্যন্ত ডেঙ্গু ওয়ার্ডে ১ হাজার ৪৩ জন রোগী চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৫৯ জন।

এদিকে, রামেকে বর্তমানে মোট ৮৪ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন। এরমধ্যে রাজশাহীর স্থানীয় ৫৪ জন। ২৪ ঘণ্টায় ২৭ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

Advertisement

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহম্মদ বলেন, রামেক হাসপাতালে ডেঙ্গুরোগী আক্রান্তের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে। এখনো রোগী বৃদ্ধির হার ঊর্ধ্বমূখী। দেশের বিভিন্ন জায়গায় মৃত্যুও হচ্ছে। ডেঙ্গুর সংক্রমণ যেন না বাড়ে সেজন্য সচেতনতা আরো বাড়ানো জরুরি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!