ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ছেলের লাঠির আঘাতে প্রাণ হারালেন মা

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪৭, ৪ সেপ্টেম্বর ২০২৩
ছেলের লাঠির আঘাতে প্রাণ হারালেন মা
ফাইল ফটো

পটুয়াখালী সদর উপজেলায় মানসিক অসুস্থ ছেলের লাঠির আঘাতে মা রাবেয়া বেগমের মৃত্যু হয়েছে। 

রোববার সকালে উপজেলার বদরপুর এলাকায় এ ঘটনা ঘটে। রাবেয়া বেগম ২ নম্বর বদরপর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মোয়াজ্জেম হাওলাদারের স্ত্রী। এ ঘটনায় অভিযুক্ত ছেলে সালাউদ্দিনকে আটক করা হয়েছে।

জানা যায়, রোববার বেলা ১১টার দিকে ভাত খেতে বললে বোন মনিকা বেগমকে ধাওয়া করেন সালাউদ্দিন। পরে সালাউদ্দিনের মা রাবেয়া বেগম আবারো ভাত খাওয়া জন্য বললে তিনি রেগে ঘরে থাকা একটি তাল গাছের রুয়া দিয়ে রাবেয়া বেগমের মাথায় আঘাত করেন। এতে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান। এ ঘটনায় অভিযুক্ত সালাউদ্দিনকে আটক করে পুলিশ।

Advertisement

পটুয়াখালী সদর থানার ওসি মো. জসিম জানান, এ ঘটনায় অভিযুক্ত সালাউদ্দিন হাওলাদারকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!