শনিবার রাতে মাগুরা সদর থানার নাডিখালী গ্রাম থেকে মানিককে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে চার ভরি সোনা উদ্ধার করা হয়।
এ বিষয়ে মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মোহসীন জানান, গ্রেফতারকৃত মানিক পেশায় একজন রিকশাচালক। তিনি গত ৩০ আগস্ট দুই যাত্রী নিয়ে কল্যাণপুর বাস স্টেশন যাচ্ছিলেন। রিকশা থেকে নামার সময় ভুলে একটি লাগেজ রিকশায় রেখে যান ঐ যাত্রী। মানিক এ সুযোগে লাগেজসহ রিকশা নিয়ে পালিয়ে যান। পরে সেই ব্যাগে থাকা কিছু স্বর্ণ বের করে উপহার দেন স্ত্রীকে। আর স্ত্রীর কথায় বাকি স্বর্ণ শাশুড়িকে উপহার দিতে শ্বশুরবাড়ি মাগুরায় যান। এ কাজে মানিককে সহযোগিতা করেন তার ভাই ইবাদত। ইবাদতকেও স্বর্ণের ভাগ দেন তিনি। এছাড়া ধরা পড়ার ভয় থেকে মোবাইল এবং সিমও প্লটে ফেলেন।
.png)
ওসি আরো জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে মানিকের বিষয়ে নিশ্চিত হয়ে মাগুরা থেকে ইবাদতসহ তাকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়।