ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাচার ছুরিকাঘাতে প্রাণ গেল ভাতিজার

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ০৮:২২, ৩ সেপ্টেম্বর ২০২৩
চাচার ছুরিকাঘাতে প্রাণ গেল ভাতিজার
ফাইল ফটো

পটুয়াখালীর বাউফলে জমিজমা নিয়ে বিরোধের জেরে চাচার ছুরিকাঘাতে ভাতিজা মো. আল আমিন মৃধা নিহত হয়েছেন। 

শনিবার সন্ধ্যায় উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের মিলঘর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আল আমিন আদাবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ মাদবপুর গ্রামের বাসিন্দা মো. শানু মৃধার ছেলে। নিহত আল আমিন স্থানীয় ভেকু ব্যবসায়ী

জানা যায়, দীর্ঘদিন যাবৎ সড়কের পাশে শানু মৃধা ও মোতালেব মৃধার পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। সন্ধ্যায় মিল ঘরের চায়ের দোকান থেকে চা পান শেষে বাড়ি ফেরার পথে চাচা মোতালেব মৃধা, চাচতো ভাই মামুন, জাহিদ, আসাদুল, শাকিল, মতলেব ও জাফর আল আমিনকে অচমকা মারধর শুরু করেন। পরে চাচা মোতালেব মৃধা ছুরি দিয়ে পেটে ও বুকে আঘাত করে পালিয়ে যান। স্থানীয়রা আল আমিনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 

Advertisement

বাউফল থানার ওসি এটিএম আরিচুল হক বলেন, লাশ উদ্ধার করে পটুয়াখালী মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় রাতেই মোতালেব মৃধা ও তার ছেলে লাবিব মোল্লাকে আটক করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!