ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

অটোরিকশা নিয়ে ছাগল চুরি করতেন তারা

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৭, ২ সেপ্টেম্বর ২০২৩
অটোরিকশা নিয়ে ছাগল চুরি করতেন তারা
ছবি: ডেইলি বাংলাদেশ

দিনাজপুরের পার্বতীপুরে চুরি যাওয়া ছাগলসহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার মোমিনপুর ইউনিয়নের ভবের বাজার এলাকা থেকে তাদের আটকের পর পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

গ্রেফতারকৃতরা হলেন- দিনাজপুর সদর উপজেলার রানীগঞ্জ গ্রামের পহির উদ্দীনের ছেলে মুন্না ও পার্বতীপুরের মোমিনপুর ইউনিয়নের গোবীন্দপুর গ্রামের আব্দুল গনির ছেলে সাইফুল ইসলাম।  

জানা গেছে, গ্রেফতার মুন্না ও সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে অটোরিকশা নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সুযোগ বুঝে ছাগল চুরি করে আসছিলেন। শুক্রবার রাতে তিনটি ছাগলসহ তারা ভবের বাজার এলাকায় পৌঁছালে এলাকাবাসীর সন্দেহ হয়। এ সময় ছাগলসহ তাদের আটক করে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পার্বতীপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ছাগল তিনটি উদ্ধার করে। পরে চুরির কাজে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করে পুলিশ। 

পার্বতীপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) হাফিজ মো. রায়হান বলেন, তারা জয়পুরহাট জেলার তিলকপুর এলাকা থেকে ছাগল চুরি করে পার্বতীপুরে এনেছেন। তাদের আটকের পর পুলিশে দেন স্থানীয়রা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির বিষয়টি স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। শনিবার সকালে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!