ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কালিয়াকৈরে যুবকের অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৩, ১ সেপ্টেম্বর ২০২৩
কালিয়াকৈরে যুবকের অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার
ফাইল ফটো

গাজীপুরের কালিয়াকৈরে এক যুবকের অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার চান্দরা হাজিবাড়ি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মাজহারুল ইসলাম ময়মনসিংহ জেলার নান্দাইল থানার কাঠুলিয়াপাড়া এলাকার ইব্রাহিম খলিলের ছেলে। তিনি ঐ এলাকার একটি বাসায় ভাড়ায় বসবাস করে কারখানায় চাকরি করতেন। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত মাজহারুল ইসলাম গত তিনদিন যাবৎ পরিবারের লোকজনের ফোন রিসিভ না করায় নিহতে স্বজনরা তার খোঁজে শুক্রবার বিকেলে উপজেলার চান্দরা এলাকায় এসে ভাড়া বাসায় আসেন। পরে প্রতিবেশিদের সহযোগিতায় তার কক্ষের দরজা খুলে দেখতে পান অর্ধগলিত লাশ ঘরের আড়ার সঙ্গে গলায় গামছা বাঁধা অবস্থায় ঝুলে আছে। খবর পেয়ে কালিয়াকৈর পুলিশ নিহতের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে।

Advertisement

কালিয়াকৈর থানার এসআই জামিনুর রহমান জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!