ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মৌলভীবাজার যুবলীগের নেতৃত্বে সুমন ও সেলিম

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৭, ১ সেপ্টেম্বর ২০২৩
মৌলভীবাজার যুবলীগের নেতৃত্বে সুমন ও সেলিম
ছবিতে রেজাউর রহমান সুমন ও সৈয়দ সেলিম হক

মৌলভীবাজার জেলা যুবলীগের ১৬ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার যুবলীগের দফতর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে সভাপতির পদ পেয়েছেন সদ্য সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন এবং সাধারণ সম্পাদক হয়েছেন পৌর কাউন্সিলর সৈয়দ সেলিম হক।

অন্যরা হলেন- সহ-সভাপতি মবশ্বির আহমদ (সদর), মুজিবুর রহমান (সদর), পান্না দত্ত (সদর), মহিউদ্দিন চৌধুরী ফহিম (সদর), মামুনুর রশীদ সাজু (জুড়ী), সন্দীপ দাস (রাজনগর), শেখ রুমেল আহমদ (সদর) এবং অ্যাডভোকেট গৌছউদ্দিন নিক্সন (সদর)। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন- সুমেশ দাশ যীশু, হাবিবুর রহমান রাজীব, হোসেন ওয়াহিদ সৈকত এবং আব্দুল আজিজ। সদস্য মো. তাজুল ইসলাম এবং ময়নুল ইসলাম খান (রাজনগর)।

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মেলনের তারিখ হতে পরবর্তী তিন বছরের জন্য মৌলভীবাজার জেলা যুবলীগের কমিটি ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালের ১০ অক্টোবর মৌলভীবাজার জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ঘোষিত কমিটিকে আগামী ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!