শুক্রবার দুপুর ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে, বৃহস্পতিবার বিকেলে মাহ্লা খেয়াংয়ের মেয়ে মানু খেয়াংয়ের লাশ উদ্ধার করা হয়। তারা রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউনিয়নের ক্রংলাই পাড়ার বাসিন্দা।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে মাহ্লা খেয়াং এবং তার মেয়ে মানু খেয়াং জুমের কাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথে একটি খাল পারাপারের সময় পাহাড়ি ঢলে ভেসে যান তারা। এ সময় স্থানীয়রা খোঁজাখুঁজি করে মানু খেয়াংয়ের লাশ উদ্ধার করে। তবে মাহ্লা খেয়াংয়ের সন্ধান না পেয়ে সন্ধ্যায় বিষয়টি পুলিশকে জানানো হয়। শুক্রবার সকালে তার লাশ উদ্ধার করা হয়।
.png)
রোয়াংছড়ি থানার ওসি আব্দুল মান্নান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।