ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কাভার্ডভ্যান-অটোর সংঘর্ষ, চালকসহ নিহত ২

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪৩, ১ সেপ্টেম্বর ২০২৩
কাভার্ডভ্যান-অটোর সংঘর্ষ, চালকসহ নিহত ২
ফাইল ফটো

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটোচলকসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আরো দুজন আহত হয়েছেন।

শুক্রবার সকালে উপজেলার চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ সড়কের দুর্গাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই উপজেলার জাজিউতা গ্রামের অটোচালক কাশেম আলী ও যাত্রী মাধবপুর গ্রামের ফরিদ মিয়া।

স্থানীয়রা জানান, চুনারুঘাটের দুর্গাপুর বাজার থেকে অটোরিকশায় মাছ কেনার জন্য হবিগঞ্জ যাচ্ছিলেন ফরিদ। পথে চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ সড়কের উবাহাটা ইউনিয়নের নতুন ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন যাত্রী ফরিদ মিয়া। গুরুতর আহত অবস্থায় চালক জামালকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে সিলেট পাঠান। সেখানে নেয়ার পথে মারা যান তিনিও। এ সময় দুমড়ে-মুচড়ে যায় অটোরিকশাটি।

Advertisement

চুনারুঘাট থানার রাশেদ আহমেদ জানান, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!