ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল নেতা মাহবুব কারাগারে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪৮, ১ সেপ্টেম্বর ২০২৩
নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল নেতা মাহবুব কারাগারে
মাহবুবুর রহমান

নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকেলে জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাওসার আলম। 

বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান।

Advertisement

তিনি বলেন, রূপগঞ্জ থানায় করা নাশকতা মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ। পরে আসামিপক্ষের আইনজীবী জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

ডিবি পুলিশের পরিদর্শক নজরুল ইসলাম বলেন, বুধবার (৩০ আগস্ট) বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূঁইগড় এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে রূপগঞ্জ থানায় গত বছরের নভেম্বরে করা একটি নাশকতা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!