ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আইসক্রিমে ক্ষতিকর রং ব্যবহার, ২ কারখানা সিলগালা

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৮, ৩১ আগস্ট ২০২৩
আইসক্রিমে ক্ষতিকর রং ব্যবহার, ২ কারখানা সিলগালা
ছবি: সংগৃহীত

নওগাঁর সাপাহার উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশ, নিম্ন মানের রং ও কেমিক্যাল মিশিয়ে আইসক্রিম তৈরির অপরাধে দুই কারখানা সিলগালা করা হয়েছে। একইসঙ্গে ঐ দুই কারখানা মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সাপাহারের উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্যাহ আল মামুন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

সিলগালা হওয়া দুই কারখানা হলো- সাপাহারের নসিব সিনেমা হল এলাকার শম্পা সুপার আইসক্রিম এবং দিঘীরহাট বাজারের চাচা-ভাতিজা আইসক্রিম।

Advertisement

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্যাহ আল মামুন বলেন, সাপাহারের কয়েকটি স্থানে দুপুরে অভিযান চালানো হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশ, নিম্ন মানের রং ও কেমিক্যাল মিশিয়ে আইসক্রিম তৈরির অপরাধে দুই কারখানা সিলগালা করা হয়। একইসঙ্গে কারখানার দুই মালিককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!