বৃহস্পতিবার সকালে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, বুধবার (৩০ আগস্ট) রাতে তাকে আটক করা হয়। আটককৃত আলমাস ঢাকার নবাবগঞ্জ থানার আজিজুর এলাকার মো. করিম শেখের ছেলে।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. শেখ মুহসীন আলম জানান, আটক আলমাসের নামে থানায় মাদক আইনে মামলা করা হয়েছে। তাকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে।
.png)
চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, জেলাকে মাদকমুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কাজ করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান চলমান থাকবে।