ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চালে বিষ মিশিয়ে মুরগি নিধন

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৫, ৩১ আগস্ট ২০২৩
চালে বিষ মিশিয়ে মুরগি নিধন
ক্ষেতের পাশে পড়ে থাকা বিষ মিশ্রিত চাল খেয়ে মারা গেছে অর্ধশতাধিক মুরগি। ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিষ প্রয়োগে প্রায় অর্ধশতাধিক দেশি মুরগি মেরে ফেলার অভিযোগ ওঠেছে স্থানীয় এক জমি মালিকের বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার রাতে থানায় বাদী হয়ে লিখিত অভিযোগ দিয়েছেন আব্দুল মজিদ নামের এক ব্যক্তি।

স্থানীয়রা জানান, উপজেলার জাটিয়া ইউনিয়নের মালিয়াটি গ্রামের স্থানীয় প্রভাবশালী জমির মালিক সমেদ আলী ফকির ৫০ শতক জমিতে আমন ধান রোপণ করেছেন। ওই ক্ষেতের পার্শ্ববর্তী এলাকায় ২০টি হতদরিদ্র পরিবার বসবাস করে আসছেন। পরিবারগুলো অর্থনৈতিক চাহিদা মেটাতে দৈনিক কাজের পাশাপাশি প্রত্যেকে কিছু মুরগি পালন করেন। হঠাৎ করে গত মঙ্গলবার সন্ধ্যায় জমির মালিক সমেদ আলী ফকিরের ছেলে বিপুল ফকির চালের সঙ্গে বিষ মিশিয়ে ক্ষেতের পাশে ছিটিয়ে দিয়ে আসেন। এদিকে বুধবার সকালে প্রত্যেকের খোঁয়াড় থেকে মুরগি ছেড়ে দিলে ক্ষেতের পাশে পড়ে থাকা বিষ মিশ্রিত চাল খেয়ে প্রায় অর্ধশতাধিক মুরগি মারা যায়।

ভুক্তভোগী আব্দুল মজিদ বলেন, আমরা গরিব মানুষ, আমাদের মুরগিগুলো মরে যাওয়ায় অনেক ক্ষতি হয়ে গেলো। আমরা এর ক্ষতিপূরণসহ বিচার চাই।

Advertisement

বিপুল ফকির বলেন, জমিতে বিষ প্রয়োগের সময় হওয়ায় বিষ দিয়েছি। পরে শুনেছি মুরগিগুলো মারা গেছে। এতে আমার কোনো দোষ নেই।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!