ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিখোঁজ মাদরাসাছাত্রকে নালায় খুঁজছে ফায়ার সার্ভিস

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৩৩, ৩০ আগস্ট ২০২৩
নিখোঁজ মাদরাসাছাত্রকে নালায় খুঁজছে ফায়ার সার্ভিস
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকার ছৈয়দ শাহ সড়কে অবস্থিত আজিজিয়া মাদরাসার আলিফ হোসেন (১০) নামের এক ছাত্রের নিখোঁজ হওয়ার দাবি উঠেছে।

বুধবার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ওই ছাত্রের সন্ধানে মাদরাসা সংলগ্ন নালায় তল্লাশি অভিযান পরিচালনা করছে ফায়ার সার্ভিস, পুলিশ ও সিটি কর্পোরেশনের টিম। তবে রাত ১০টা পর্যন্ত নিখোঁজ ওই ছাত্রের সন্ধান মেলেনি।

চন্দনপুরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা শহিদুল ইসলাম গণমাধ্যমকে জানান, ‘মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে আজিজিয়া মাদরাসা থেকে আলিফ নামে এক ছাত্র নিখোঁজ হয়। মাদরাসা কর্তৃপক্ষ এবং স্বজনদের ধারণা, ওই ছাত্র ছাদ থেকে ভবনের পেছনে থাকা পাইপ বেয়ে পালানোর চেষ্টা করার সময় নালায় পড়ে নিখোঁজ হয়েছে। সেখানে রয়েছে প্রায় ২০ ফুট প্রশস্ত একটি নালা। এ ধারণার ওপর ভিত্তি করে সন্ধ্যা থেকে তল্লাশি চালানো হচ্ছে’।

Advertisement

তিনি আরো বলেন, ‘ওই ছাত্র সিঁড়ি বেয়ে মাদরাসার ছাদে উঠেছে। যা সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে বলে জানিয়েছেন মাদরাসা কর্তৃপক্ষ। তবে ছাদ থেকে তার নামার দৃশ্য ওই ফুটেজে ধরা পড়েনি। এ কারণে তাদের ধারণা, ছেলেটি পাইপ বেয়ে পালাতে গিয়ে নালায় পড়ে গেছে’।
 

ডেইলি-বাংলাদেশ/জিআর
লিংক সফলভাবে কপি হয়েছে!