ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খুলনায় ট্রেন দুর্ঘটনা, ৩ ঘণ্টা পর যোগাযোগ স্বাভাবিক

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৪, ৩০ আগস্ট ২০২৩
খুলনায় ট্রেন দুর্ঘটনা, ৩ ঘণ্টা পর যোগাযোগ স্বাভাবিক
ফাইল ফটো

খুলনা থেকে ছেড়ে যাওয়া রাজশাহীগামী সাগরদাঁড়ি আন্তনগর এক্সপ্রেসের একটি বগির স্প্রিং ও পাতি ভেঙে পড়ে শিরোমণি এলাকায় দুর্ঘটনায় পতিত হয়।

বুধবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে শিরোমণির মোল্যা বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে উদ্ধার রিলিফ ট্রেন এসে ক্ষতিগ্রস্ত বগি মেরামত করে রাত ৭টা ৪৫ মিনিটে রেল যোগাযোগ স্বাভাবিক করে।

জানা গেছে, খুলনা রেল স্টেশন থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায় আন্তনগর সাগরদাঁড়ি এক্সপ্রেস খানজাহান আলী থানাধিন  শিরোমণি মোল্যাবাড়ী এলাকায় আসলে ট্রেনটির কোচ নম্বর- ৭৪০৭, বগি-ক এর স্প্রিং এবং পাতি ভেঙে পড়ে। ট্রেন চালক বিকট শব্দ পেয়ে দ্রুত ট্রেনটি থামিয়ে ফেলে। দুর্ঘটনার ফলে রেললাইনের স্লিপার ক্ষতিগ্রস্ত হয়। তবে এতে যাত্রীদের তেমন কোনো ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।

Advertisement

ট্রেনে থাকা রাজশাহী রেলওয়ে থানা পুলিশের এএসআই রুবেল জানান, খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী সাগরদাঁড়ি এক্সপ্রেসটি শিরোমণি এলাকায় আসলে ট্রেনের স্ক্রিং ও পাতি খুলে পড়ে দুর্ঘটনার স্বীকার হয়। দুর্ঘটনার পর বিকেল সাড়ে ৪টা থেকে খুলনার সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়। উদ্ধারকারী রিলিফ ট্রেন আসার পর ক্ষতিগ্রস্ত বগিটি মেরামত করার পর রাত ৭টা ৪৫ মিনিটে ট্রেনটি ছেড়ে গেলে রেলযোগাযোগ স্বাভাবিক হয়।

খুলনা রেল স্টেশন মাস্টার মাসুদ রানা বলেন, উদ্ধার কার্যক্রম শেষে রাত ৭টা ৪৫ মিনিটে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: খুলনা
লিংক সফলভাবে কপি হয়েছে!