ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পলাশে ব্যাটারি কারখানাকে ৪ লাখ টাকা জরিমানা

পলাশ (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৯, ৩০ আগস্ট ২০২৩
পলাশে ব্যাটারি কারখানাকে ৪ লাখ টাকা জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

নরসিংদীর পলাশে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধের দায়ে সিং উয়ান স্টোরেজ লিমিটেড নামে একটি ব্যাটারি কারখানাকে ৪ লাখ টাকা জরিমানা প্রদান করা হয়েছে।

বুধবার (৩০ আগস্ট) বিকেলে পলাশ উপজেলার ফুলবাড়িয়ার এলাকায় মোবাইল কোর্টে এই অভিযান পরিচালনা করেন স্থানীয় উপজেলা প্রশাসন।

এ সময় পরিবেশের ছাড়পত্র ছাড়াই ব্যাটারি কারখানা পরিচালনা করা, ইটিপি প্লান্ট সঠিক নিয়মে ব্যবহার না করা ও এসিড ব্যবহারের প্রত্যায়ন পত্র না থাকার অপরাধে সিং উয়ান স্টোরেজ লিমিটেডকে ৪ লাখ টাকা জরিমানা প্রদান করেন পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা।

Advertisement

এ অভিযানে নরসিংদী পরিবেশ অধিদফতরের পরিদর্শক সমর কৃষ্ণ দাস ও পলাশ থানা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করেন।

পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা জানান, পরিবেশের ছাড়পত্র ও অন্যান্য শর্ত পূরণ না করে চালানো এই কারখানা থেকে প্রতিনিয়ত নির্গত হচ্ছে পরিবেশ ও মানবদেহের জন্য ক্ষতিকর সিসা, ধোঁয়া ও বর্জ্য। আর এসব অনিয়মের কারণে কারখানাটিকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এ চার লাখ টাকা জরিমানা করা হয়। পলাশ উপজেলায় এ অভিযান অব্যাহত থাকবে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!