ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ক্লাস চলাকালে ছিড়ে পড়ল ফ্যান, ২ ছাত্রী আহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫২, ৩০ আগস্ট ২০২৩
ক্লাস চলাকালে ছিড়ে পড়ল ফ্যান, ২ ছাত্রী আহত
ছবি: ডেইলি বাংলাদেশ

মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস চলাকালে সিলিং ফ্যান ছিড়ে পড়ে দুই শিক্ষার্থী আহত হয়েছে। বুধবার সকালে উপজেলা সদরের সিজুয়ে কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুলে এ ঘটনা ঘটে। 

আহতরা হলো- ছয় বছরের জ্যৌতিময় দে ও সাত বছরের সাহেরা আলম সোহা। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।

স্কুলটির প্রধান শিক্ষক আব্দুল লতিফ মিয়া জানান, সকাল সাড়ে ৮টার দিকে বিদ্যালয়টির কেজি শ্রেণির পাঠদান চলছিল। শ্রেণি কক্ষে ৩০-৩২জন শিক্ষার্থী ছিল। হটাৎ করে একটি সিলিং ফ্যান খুলে পড়ে দুই শিক্ষার্থী আহত হয়। তাদের প্রথমে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে ঢাকায় পাঠানো হয়েছে। 

Advertisement

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মতিন বলেন, বিষয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান আমাকে ফোন করে জানিয়েছেন। আমরা ওই বিদ্যালয়ে পরিদর্শনে যাব।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!