ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজারে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার 

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৭, ২৯ আগস্ট ২০২৩
কক্সবাজারে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার 
তন্নী চৌধুরী। ছবি: সংগৃহীত

নিজ বাসা থেকে তন্নী চৌধুরী নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে কক্সবাজার শহরের বৈদ্যঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

তন্নী চৌধুরী বৈদ্যঘোনা এলাকার নেপাল চৌধুরীর মেয়ে এবং কক্সবাজার সিটি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। 

স্থানীয়রা জানান, তন্নী বাসায় একা ছিলেন। বাড়ির কাজে তার মা সুভা চৌধুরী বাইরে ছিলেন। বিকেলে সুভা একাধিকবার ফোন করেও তন্নির কোনো সাড়া না পাওয়ায় স্থানীয়দের দেখতে বলেন। পরে স্থানীয়রা বাড়িতে তার ঝুলন্ত লাশ দেখতে পায়।

Advertisement

কক্সবাজার সদর থানার ওসি রফিকুল ইসলাম  জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাৎক্ষণিক আমাদের টিম গিয়ে লাশ উদ্ধার করে। পরে সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্যে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!