ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গৌরনদীতে রান্নাঘরে মিলল গৃহবধূর লাশ

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৫৫, ২৯ আগস্ট ২০২৩
গৌরনদীতে রান্নাঘরে মিলল গৃহবধূর লাশ
লাশ উদ্ধার- ফাইল ফটো

বরিশালের গৌরনদী উপজেলায় রান্নাঘর থেকে সাথী আক্তার নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের বার্থী গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত সাথী আক্তার একই গ্রামের আলামিন সরদারের স্ত্রী।

গৌরনদী থানার ওসি মো. আফজাল হোসেন জানান, ঐ গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: গৌরনদী লাশ
লিংক সফলভাবে কপি হয়েছে!